Follow Us @soratemplates

Monday, July 2, 2018

July 02, 2018 0 Comments
http://www.somewhereinblog.net/blog/akhenaten/30245484

Monday, September 18, 2017

Payoneer MasterCard

September 18, 2017 0 Comments
এই লেখা শুধু সেই সব ভাগ্যবানদের জন্য, যারা কিনা freelancing করে অনেক টাকা উপার্জন করেছেন, এখন শুধু পকেটে আনার অপেক্ষা।
বাংলাদেশে Freelancer দের টাকা আনার সব থেকে ভালো এবং গ্রহণযোগ্য উপায় হচ্ছে Payoneer।
কিন্তু এখন Payoneer এ account খুলে বাংলাদেশে MasterCard পাওয়া আর সহজ না, কিন্তু উপায় আছে।
আগে Payoneer MasterCard পাওয়ার পর active করে টাকা ঢুকানো হতো। এখন MasterCard পেতে হলে আপনার account এ সর্বনিন্ম 30$ থাকতে হবে,কেবল মাত্র account active হওয়ার পর 30$ account এ থাকলে MasterCard order করার সুযোগ পাবেন। আর এই নিয়ম বাংলাদেশীদের জন্য।
।
আর আপনার জানা জরুরী যে, Payoneer মোটেও ফ্রী না। এর সুবিধা পাওয়ার জন্য আপনার বাৎসরিক 30$ গুনতে হবে।
।
সুখের খবর এতটুকুই যে,Payoneer MasterCard account খোলার পর আপনি 25$ বোনাস পাবেন, তার জন্য আপনাকে আপনার বন্ধু কারো থেকে referral link নিতে হবে যার কিনা Payoneer এ account আছে, আপনি account খুলে 100$ load করলে আপনার বন্ধু পাবে 25$ বোনাস আপনি ও পাবেন 25$ বোনাস, আর আপনার বাৎসরিক ফি হিসাবে কেটে নিবে 30$

Monday, August 28, 2017

বিশ্বসেরার ঘূর্ণিজাদুতে অস্ট্রেলিয়া অলআউট

August 28, 2017 0 Comments





বাংলাদেশকে যতটা সাধারণ ভেবেছিলেন অজি ক্রিকেটাররা, তার সাথে আসল টাইগারদের মিল পেলেন না। তাই দ্বিতীয় দিনের খেলা বাকী থাকতেই ২১৭ রানে অলআউট হয়ে গেল স্টিভেন স্মিথের দল। বল হাতে ৫ উইকেট নিয়ে এতে প্রধান অবদান রাখলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।  প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেল বাংলাদেশ। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। উইকেট দুই দলের জন্যই সমান। বাংলাদেশ কখনো সফরে গেলে অস্ট্রেলিয়াও তাদের সুবিধামতো উইকেট বানাবে। এটাই হয়ে থাকে ক্রিকেটে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে ৩ উইকেটে ১৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন সকালেই প্রথম আঘাত হানেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের প্রধান 'দুঃশ্চিন্তা' ১৬ বলে ৮ রান করা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
৩৩ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন রেনশ আর হ্যান্ডসকম্ব। তাদের সেই প্রতিরোধ ভেঙে মঞ্চে আবির্ভূত হলেন তাইজুল ইসলাম। তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ৬৭ বলে ৩৩ রান করা বিপজ্জনক হ্যান্ডকম্ব। ১০২ রানে পঞ্চম উইকেট হারায় অজিরা। এরপর বল হাতে ফিরেই সাফল্য এনে দেন সাকিব আল হাসান। সৌম্য সরকারের তালুবন্দী হয়ে বিদায় হন একপ্রান্ত আগলে লড়াই করতে থাকা ওপেনার ম্যাট রেনশ (৪৫)।
৬ উইকেটে ১২৩ রান নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা। দ্বিতীয় সেশনের শুরুতেই সাফল্য এনে দেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন অজি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড (৫)। তখনও উইকেটে ছিলেন বিপজ্জনক গ্লেন ম্যাক্সওয়েল। তাকে ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন বিশ্বসেরা সাকিব। এরপরই লেজের দাপট দেখানো শুরু করে অজিরা।
১৪৪ রানে ৮ উইকেট হারানোর পর ৪৯ রানের জুটি গড়ে অ্যাস্টন অ্যাগার এবং প্যাট কমিন্স। অবশ্য এতে পেসার শফিউল ইসলামের বড় অবদান আছে। সাকিবের বলে প্যাট কমিন্সের সহজ ক্যাচ তালগোল পাকিয়ে হাতছাড়া করেন তিনি। শেষ পর্যন্ত চা বিরতির পরপর কমিন্সকে (২৫) বোল্ড করে প্রতিরোধ ভাঙেন বিশ্বসেরা সাকিব।

Monday, August 21, 2017

ইমেইল মার্কেটিং

August 21, 2017 0 Comments
যারা নতুন ইমেইল মার্কেটিং বা লিড জেনারেশানের কাজ শিখছেন তাদের জন্য আমার এই পোস্ট । সহজে ইমেইল কালেক্ট করার জন্য আপনারা নিচের টুল গুলো ইউজ করে দেখতে পারেন ।
https://hunter.io/
এটি একটি চমৎকার টুল ইমেইল কালেক্ট করার জন্য । আপনি ফ্রিতে 100 ওয়েব সাইটের ইমেইল কালেক্ট করতে পারবেন । এই সাইটে গিয়ে শুধু মাত্র ডোমেইন নেম দিয়ে সার্চ করে সেই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেইল ক্রিয়েট করা হয়েছে সব গুলোর একটা লিস্ট পেয়ে যাবেন ।
https://clearbit.com/
clearbit আরেকটি অসাধরণ টুল ইমেইল সংগ্রহ করার জন্য । এটাতে আপনি ফ্রিতে 100 ইমেইল কালেক্ট করতে পারবেন ।
https://www.toofr.com
এটিও একটি ভালো টুল ইমেইল কালেক্ট করার জন্য । ফ্রিতে ইউজ করে দেখতে পারেন ।
-----------------------------------------
http://metricsparrow.com/toolkit/email-permutator/
যে কোন লোকের যদির ওয়েব সাইট পেয়ে যান তাহলে তার নাম দিয়ে সম্ভাব্য ইমেইল ক্রিয়েট করতে পারবেন পারমুটার দিয়ে ।
তার পর সম্ভাব্য ইমেইল গুলোকে চেক করার জন্য আপনার প্রয়োজন হবে রেপর্টিভ টুলটি । গুগোলের এই টুলটি ইন্সটল করতে পারবেন এখান থেকে:
https://chrome.google.com/…/hihakjfhbmlmjdnnhegiciffjplmdhi…
সম্ভাব্য ইমেইল গুলোকে কপি করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় পেস্ট করে দিন । তার পর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন । যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল ।
------------------------------------------
উপরের লাস্টের দুইটা টুলের কাজ আপনি একটি মাত্র টুল দিয়ে করে নিতে পারেন http://name2email.com/ এই টুলটি ইউজ করে । Google Chrome Extension ইন্সটল করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় টার্গেটেড লোকের ফাস্ট নেম ( স্পেস ) লাস্ট নেম (স্পেস) @ডোমেইন নেম বসিয়ে দিলেই আপনি সম্ভাব্য ইমেইল পাবেন ( Example: Brain Smith @website.com ) তার পর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন । যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল ।
আজকে এই পর্যন্তই । ভালো থাকবেন সবাই ।

Saturday, August 19, 2017

আর্টিকেল রাইটিং এর শুরুটা যেভাবে

August 19, 2017 0 Comments

বর্তমান বিশ্বে বিশেষ করে অনলাইন জগতে আর্টিকেল রাইটিং বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে । আর এই কাজের ডিমান্ডও অনেক বেশি । আর সেজন্য নিজেকে একজন আর্টিকেল রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে কিছু বিষয়ের প্রতি অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে । বিশেষ জোর দিয়ে বলছি বলে ভয় পাচ্ছেন যে এই ক্ষেত্রে সফল হতে পারবেন কিনা ? না, ভয়ের কোন কারন নেই । চেষ্টা করলে অবশ্যই পারবেন । তাহলে দেখে নেয়া যাক আপনারMission এর প্রথম পদক্ষেপটি কি হবে ।

এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে আরটিকেলটি শুরু করার আগে তার উপযুক্ত Title নির্ধারণ করতে হবে । তারপর ঠিক করে নিন আপনার আর্টিকেলটি কিভাবে উপস্থাপন করবেন ।
এবার আসি আর্টিকেল উপস্থাপনের বিশেষ কিছু ধরণে । আপনি বিভিন্নভাবে আপনার আর্টিকেলটি উপস্থাপন করতে পারেন । উল্লেখযোগ্য কিছু ধরণগুলো হল :

১.  Evolution Approach

আপনি যদি কোন প্রোডাক্ট অথবা কোম্পানির বিবর্তন সম্পর্কে লিখতে চান তবে সেটি শুরুতে কেমন ছিল এবং এখন কি অবস্থায় আছে সে সম্পর্কে লিখতে হবে ।ক্রিয়েটিভ আইটি সম্পর্কে লিখতে চাইলে এটি শুরুতে কেমন ছিল এবং এখন এর Achievement কতটুকু তা অবশ্যই লিখতে হবে ।

২. Perspective Approach

আপনার আর্টিকেলটি একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে বিচার করুন । যেমন- আপনি যদি কোন প্লট সম্পর্কে লেখেন তাহলে সেই আর্টিকেলটির পাঠক হতে পারে সাধারণ কোন মানুষ অথবা কোন হাউজিং কোম্পানি । অতএব, আপনার লেখাটি এমন হতে হবে যেন তা উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে ।

৩. Interview Approach

আপনার আর্টিকেলটি হতে পারে সাক্ষাতকারমূলক । অর্থাৎ, আপনি এমন কাউকে আপনার আর্টিকেলের বিষয় সম্পর্কে ১০-১৫ টি প্রশ্ন করুন যার সেই সম্পর্কে অভিজ্ঞতা আছে । তার উপর ভিত্তি করে আর্টিকেলটি লিখুন ।

৪. Review Approach

আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব এর উপরে আর্টিকেলটি লিখতে পারেন । প্রোডাক্ট-টির বৈশিষ্ট্য, উপকারিতা ইত্যাদি সম্পর্কে লিখতে পারেন । এছাড়া প্রোডাক্ট–টি সম্পর্কে মতামত ও দিতে পারেন । তবে আপনাকে অবশ্যই ইতিবাচক প্রভাবকেই প্রাধান্য দিতে হবে কেননা আপনি যদি কারও জন্য আর্টিকেলটি লেখেন তবে তারা তাদের প্রোডাক্ট এর ইতিবাচক দিকটিই মূল্যায়ন করবেন । যেমন কাপড়ের কথাই ধরা যাক । যদি কোন বিক্রেতা আগে থেকেই জানে যে কাপড়টির রং কিছুদিন ব্যবহারের পরই ফিকে হয়ে যাবে, তবুও সে এই বিষয়টি ক্রেতার কাছে কিছুতেই প্রকাশ করবে না ।

৫. Features Approach

আপনি কোন প্রোডাক্ট এর বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারেন । বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্টটির প্রকৃতি । আপনি যদি কোন প্রোডাক্ট সম্পর্কে লেখেন তবে তার ইতিবাচক দিকটিই তুলে ধরা উচিত ।

৬. Benefits Approach

কোন একটি প্রোডাক্ট এর সুফল সম্পর্কে লিখতে চাইলে সেটি যত বিস্তারিতভাবে লিখবেন ততই  ভাল । যেমন আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারেন- “এটা আপনার সময় এবং পয়সা বাঁচিয়ে আপনাকে করে তোলে আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী । আপনি এটি যখন খুশি তখন ব্যবহার করতে পারেন ।“ যদিও কথাগুলো অনেক পুরাতন এবং Common, তবুও বোঝানোর জন্য এই উদাহরণটিই মনে পড়ল ।


আর্টিকেল রাইটিং এর এমন অনেক ধরণ আছে । যাচাই করে দেখুন কোনটি অবলম্বন করলে আপনার আর্টিকেলটি সমৃদ্ধ হবে এবং যে কোন একটি অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করুন । আর শুধু তাই নয়, আর্টিকেলের বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণার পরই লেখা শুরু করুন ।

Monday, August 14, 2017

মেসিদের হারানোর পর ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন রোনালদো!

August 14, 2017 0 Comments

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের প্রথম লেগে দ্বিতীয় কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার জন্য পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে জরিমানা করা হয়েছে ৩ হাজার ৮০৫ ইউরো।

আবেদন করেছিলেন পেনাল্টির। রেফারি পেনাল্টি তো দিলেনই না, উল্টো ডাইভ দেওয়ার অপরাধে হলুদ কার্ড দেখান রোনালদোকে। ম্যাচে যেটি ছিল তাঁর দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদে হলো লাল! সিদ্ধান্ত মানতে পারেননি, হতাশায় রেফারির পিঠে ধাক্কা মেরেছিলেন পর্তুগিজ উইঙ্গার।

Loading...
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় রেফারির দিকে সামান্য উগ্র আচরণ করলেও সেটি অপরাধ। এই ধারায় স্পষ্ট করে বলা আছে, সামান্য উগ্রভাবে হলেও রেফারিকে ধরা, ধাক্কা বা ঝাঁকুনি দেওয়া যাবে না। যার শাস্তি ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। শেষ পর্যন্ত রোনালদোর শাস্তি হয়েছে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে, এ নিষেধাজ্ঞা তুলে নিতে ১০ দিনের মধ্য আপিল করতে হবে রোনালদোকে।



কাল ন্যু ক্যাম্পে রোনালদো প্রথম হলুদ কার্ডটা দেখেন জার্সি খুলে গোল উদ্‌যাপনের কারণে। সেটিই পরে বড় হয়ে গেছে তিনি দ্বিতীয় হলুদ কার্ডটাও দেখায়। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে, হয়তো রেফারিই ভুল ছিলেন। ম্যাচ শেষে নিজের প্রতিবেদনে ঘটনাটি উল্লেখ করে রেফারি রিকার্দোস দে বার্গোস বেনগোয়েক্সিয়া লিখেছেন, ‘লাল কার্ড দেখানোর পর সে আমাকে সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে হালকা ধাক্কা মেরেছে।’

লাল কার্ডের শাস্তি হিসেবে এমনিতেই রোনালদো আগামীকাল ফিরতি লেগটা খেলতে পারতেন না। তবে রেফারিকে ধাক্কা মারার শাস্তি হিসেবে তাঁকে আরও চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সব মিলিয়ে তাই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হবে পর্তুগিজ উইঙ্গারকে। রোনালদোর এই নিষেধাজ্ঞা চ্যাম্পিয়নস লিগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Search This Blog

Powered by Blogger.