বর্তমান বিশ্বে বিশেষ করে অনলাইন জগতে আর্টিকেল রাইটিং বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে । আর এই কাজের ডিমান্ডও অনেক বেশি । আর সেজন্য নিজেকে একজন আর্টিকেল রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে কিছু বিষয়ের প্রতি অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে । বিশেষ জোর দিয়ে বলছি বলে ভয় পাচ্ছেন যে এই ক্ষেত্রে সফল হতে পারবেন কিনা ? না, ভয়ের কোন কারন নেই । চেষ্টা করলে অবশ্যই পারবেন । তাহলে দেখে নেয়া যাক আপনারMission এর প্রথম পদক্ষেপটি কি হবে ।
এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে আরটিকেলটি শুরু করার আগে তার উপযুক্ত Title নির্ধারণ করতে হবে । তারপর ঠিক করে নিন আপনার আর্টিকেলটি কিভাবে উপস্থাপন করবেন ।
এবার আসি আর্টিকেল উপস্থাপনের বিশেষ কিছু ধরণে । আপনি বিভিন্নভাবে আপনার আর্টিকেলটি উপস্থাপন করতে পারেন । উল্লেখযোগ্য কিছু ধরণগুলো হল :
১. Evolution Approach
আপনি যদি কোন প্রোডাক্ট অথবা কোম্পানির বিবর্তন সম্পর্কে লিখতে চান তবে সেটি শুরুতে কেমন ছিল এবং এখন কি অবস্থায় আছে সে সম্পর্কে লিখতে হবে ।ক্রিয়েটিভ আইটি সম্পর্কে লিখতে চাইলে এটি শুরুতে কেমন ছিল এবং এখন এর Achievement কতটুকু তা অবশ্যই লিখতে হবে ।
২. Perspective Approach
আপনার আর্টিকেলটি একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে বিচার করুন । যেমন- আপনি যদি কোন প্লট সম্পর্কে লেখেন তাহলে সেই আর্টিকেলটির পাঠক হতে পারে সাধারণ কোন মানুষ অথবা কোন হাউজিং কোম্পানি । অতএব, আপনার লেখাটি এমন হতে হবে যেন তা উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে ।
৩. Interview Approach
আপনার আর্টিকেলটি হতে পারে সাক্ষাতকারমূলক । অর্থাৎ, আপনি এমন কাউকে আপনার আর্টিকেলের বিষয় সম্পর্কে ১০-১৫ টি প্রশ্ন করুন যার সেই সম্পর্কে অভিজ্ঞতা আছে । তার উপর ভিত্তি করে আর্টিকেলটি লিখুন ।
৪. Review Approach
আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব এর উপরে আর্টিকেলটি লিখতে পারেন । প্রোডাক্ট-টির বৈশিষ্ট্য, উপকারিতা ইত্যাদি সম্পর্কে লিখতে পারেন । এছাড়া প্রোডাক্ট–টি সম্পর্কে মতামত ও দিতে পারেন । তবে আপনাকে অবশ্যই ইতিবাচক প্রভাবকেই প্রাধান্য দিতে হবে কেননা আপনি যদি কারও জন্য আর্টিকেলটি লেখেন তবে তারা তাদের প্রোডাক্ট এর ইতিবাচক দিকটিই মূল্যায়ন করবেন । যেমন কাপড়ের কথাই ধরা যাক । যদি কোন বিক্রেতা আগে থেকেই জানে যে কাপড়টির রং কিছুদিন ব্যবহারের পরই ফিকে হয়ে যাবে, তবুও সে এই বিষয়টি ক্রেতার কাছে কিছুতেই প্রকাশ করবে না ।
৫. Features Approach
আপনি কোন প্রোডাক্ট এর বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারেন । বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্টটির প্রকৃতি । আপনি যদি কোন প্রোডাক্ট সম্পর্কে লেখেন তবে তার ইতিবাচক দিকটিই তুলে ধরা উচিত ।
৬. Benefits Approach
কোন একটি প্রোডাক্ট এর সুফল সম্পর্কে লিখতে চাইলে সেটি যত বিস্তারিতভাবে লিখবেন ততই ভাল । যেমন আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারেন- “এটা আপনার সময় এবং পয়সা বাঁচিয়ে আপনাকে করে তোলে আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী । আপনি এটি যখন খুশি তখন ব্যবহার করতে পারেন ।“ যদিও কথাগুলো অনেক পুরাতন এবং Common, তবুও বোঝানোর জন্য এই উদাহরণটিই মনে পড়ল ।
আর্টিকেল রাইটিং এর এমন অনেক ধরণ আছে । যাচাই করে দেখুন কোনটি অবলম্বন করলে আপনার আর্টিকেলটি সমৃদ্ধ হবে এবং যে কোন একটি অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করুন । আর শুধু তাই নয়, আর্টিকেলের বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণার পরই লেখা শুরু করুন ।
No comments:
Post a Comment