Follow Us @soratemplates

Monday, September 18, 2017

Payoneer MasterCard

September 18, 2017 0 Comments
এই লেখা শুধু সেই সব ভাগ্যবানদের জন্য, যারা কিনা freelancing করে অনেক টাকা উপার্জন করেছেন, এখন শুধু পকেটে আনার অপেক্ষা।
বাংলাদেশে Freelancer দের টাকা আনার সব থেকে ভালো এবং গ্রহণযোগ্য উপায় হচ্ছে Payoneer।
কিন্তু এখন Payoneer এ account খুলে বাংলাদেশে MasterCard পাওয়া আর সহজ না, কিন্তু উপায় আছে।
আগে Payoneer MasterCard পাওয়ার পর active করে টাকা ঢুকানো হতো। এখন MasterCard পেতে হলে আপনার account এ সর্বনিন্ম 30$ থাকতে হবে,কেবল মাত্র account active হওয়ার পর 30$ account এ থাকলে MasterCard order করার সুযোগ পাবেন। আর এই নিয়ম বাংলাদেশীদের জন্য।
।
আর আপনার জানা জরুরী যে, Payoneer মোটেও ফ্রী না। এর সুবিধা পাওয়ার জন্য আপনার বাৎসরিক 30$ গুনতে হবে।
।
সুখের খবর এতটুকুই যে,Payoneer MasterCard account খোলার পর আপনি 25$ বোনাস পাবেন, তার জন্য আপনাকে আপনার বন্ধু কারো থেকে referral link নিতে হবে যার কিনা Payoneer এ account আছে, আপনি account খুলে 100$ load করলে আপনার বন্ধু পাবে 25$ বোনাস আপনি ও পাবেন 25$ বোনাস, আর আপনার বাৎসরিক ফি হিসাবে কেটে নিবে 30$

Monday, August 28, 2017

বিশ্বসেরার ঘূর্ণিজাদুতে অস্ট্রেলিয়া অলআউট

August 28, 2017 0 Comments





বাংলাদেশকে যতটা সাধারণ ভেবেছিলেন অজি ক্রিকেটাররা, তার সাথে আসল টাইগারদের মিল পেলেন না। তাই দ্বিতীয় দিনের খেলা বাকী থাকতেই ২১৭ রানে অলআউট হয়ে গেল স্টিভেন স্মিথের দল। বল হাতে ৫ উইকেট নিয়ে এতে প্রধান অবদান রাখলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।  প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেল বাংলাদেশ। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। উইকেট দুই দলের জন্যই সমান। বাংলাদেশ কখনো সফরে গেলে অস্ট্রেলিয়াও তাদের সুবিধামতো উইকেট বানাবে। এটাই হয়ে থাকে ক্রিকেটে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে ৩ উইকেটে ১৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন সকালেই প্রথম আঘাত হানেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের প্রধান 'দুঃশ্চিন্তা' ১৬ বলে ৮ রান করা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
৩৩ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন রেনশ আর হ্যান্ডসকম্ব। তাদের সেই প্রতিরোধ ভেঙে মঞ্চে আবির্ভূত হলেন তাইজুল ইসলাম। তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ৬৭ বলে ৩৩ রান করা বিপজ্জনক হ্যান্ডকম্ব। ১০২ রানে পঞ্চম উইকেট হারায় অজিরা। এরপর বল হাতে ফিরেই সাফল্য এনে দেন সাকিব আল হাসান। সৌম্য সরকারের তালুবন্দী হয়ে বিদায় হন একপ্রান্ত আগলে লড়াই করতে থাকা ওপেনার ম্যাট রেনশ (৪৫)।
৬ উইকেটে ১২৩ রান নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা। দ্বিতীয় সেশনের শুরুতেই সাফল্য এনে দেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন অজি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড (৫)। তখনও উইকেটে ছিলেন বিপজ্জনক গ্লেন ম্যাক্সওয়েল। তাকে ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন বিশ্বসেরা সাকিব। এরপরই লেজের দাপট দেখানো শুরু করে অজিরা।
১৪৪ রানে ৮ উইকেট হারানোর পর ৪৯ রানের জুটি গড়ে অ্যাস্টন অ্যাগার এবং প্যাট কমিন্স। অবশ্য এতে পেসার শফিউল ইসলামের বড় অবদান আছে। সাকিবের বলে প্যাট কমিন্সের সহজ ক্যাচ তালগোল পাকিয়ে হাতছাড়া করেন তিনি। শেষ পর্যন্ত চা বিরতির পরপর কমিন্সকে (২৫) বোল্ড করে প্রতিরোধ ভাঙেন বিশ্বসেরা সাকিব।

Monday, August 21, 2017

ইমেইল মার্কেটিং

August 21, 2017 0 Comments
যারা নতুন ইমেইল মার্কেটিং বা লিড জেনারেশানের কাজ শিখছেন তাদের জন্য আমার এই পোস্ট । সহজে ইমেইল কালেক্ট করার জন্য আপনারা নিচের টুল গুলো ইউজ করে দেখতে পারেন ।
https://hunter.io/
এটি একটি চমৎকার টুল ইমেইল কালেক্ট করার জন্য । আপনি ফ্রিতে 100 ওয়েব সাইটের ইমেইল কালেক্ট করতে পারবেন । এই সাইটে গিয়ে শুধু মাত্র ডোমেইন নেম দিয়ে সার্চ করে সেই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেইল ক্রিয়েট করা হয়েছে সব গুলোর একটা লিস্ট পেয়ে যাবেন ।
https://clearbit.com/
clearbit আরেকটি অসাধরণ টুল ইমেইল সংগ্রহ করার জন্য । এটাতে আপনি ফ্রিতে 100 ইমেইল কালেক্ট করতে পারবেন ।
https://www.toofr.com
এটিও একটি ভালো টুল ইমেইল কালেক্ট করার জন্য । ফ্রিতে ইউজ করে দেখতে পারেন ।
-----------------------------------------
http://metricsparrow.com/toolkit/email-permutator/
যে কোন লোকের যদির ওয়েব সাইট পেয়ে যান তাহলে তার নাম দিয়ে সম্ভাব্য ইমেইল ক্রিয়েট করতে পারবেন পারমুটার দিয়ে ।
তার পর সম্ভাব্য ইমেইল গুলোকে চেক করার জন্য আপনার প্রয়োজন হবে রেপর্টিভ টুলটি । গুগোলের এই টুলটি ইন্সটল করতে পারবেন এখান থেকে:
https://chrome.google.com/…/hihakjfhbmlmjdnnhegiciffjplmdhi…
সম্ভাব্য ইমেইল গুলোকে কপি করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় পেস্ট করে দিন । তার পর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন । যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল ।
------------------------------------------
উপরের লাস্টের দুইটা টুলের কাজ আপনি একটি মাত্র টুল দিয়ে করে নিতে পারেন http://name2email.com/ এই টুলটি ইউজ করে । Google Chrome Extension ইন্সটল করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় টার্গেটেড লোকের ফাস্ট নেম ( স্পেস ) লাস্ট নেম (স্পেস) @ডোমেইন নেম বসিয়ে দিলেই আপনি সম্ভাব্য ইমেইল পাবেন ( Example: Brain Smith @website.com ) তার পর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন । যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল ।
আজকে এই পর্যন্তই । ভালো থাকবেন সবাই ।

Saturday, August 19, 2017

আর্টিকেল রাইটিং এর শুরুটা যেভাবে

August 19, 2017 0 Comments

বর্তমান বিশ্বে বিশেষ করে অনলাইন জগতে আর্টিকেল রাইটিং বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে । আর এই কাজের ডিমান্ডও অনেক বেশি । আর সেজন্য নিজেকে একজন আর্টিকেল রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে কিছু বিষয়ের প্রতি অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে । বিশেষ জোর দিয়ে বলছি বলে ভয় পাচ্ছেন যে এই ক্ষেত্রে সফল হতে পারবেন কিনা ? না, ভয়ের কোন কারন নেই । চেষ্টা করলে অবশ্যই পারবেন । তাহলে দেখে নেয়া যাক আপনারMission এর প্রথম পদক্ষেপটি কি হবে ।

এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে আরটিকেলটি শুরু করার আগে তার উপযুক্ত Title নির্ধারণ করতে হবে । তারপর ঠিক করে নিন আপনার আর্টিকেলটি কিভাবে উপস্থাপন করবেন ।
এবার আসি আর্টিকেল উপস্থাপনের বিশেষ কিছু ধরণে । আপনি বিভিন্নভাবে আপনার আর্টিকেলটি উপস্থাপন করতে পারেন । উল্লেখযোগ্য কিছু ধরণগুলো হল :

১.  Evolution Approach

আপনি যদি কোন প্রোডাক্ট অথবা কোম্পানির বিবর্তন সম্পর্কে লিখতে চান তবে সেটি শুরুতে কেমন ছিল এবং এখন কি অবস্থায় আছে সে সম্পর্কে লিখতে হবে ।ক্রিয়েটিভ আইটি সম্পর্কে লিখতে চাইলে এটি শুরুতে কেমন ছিল এবং এখন এর Achievement কতটুকু তা অবশ্যই লিখতে হবে ।

২. Perspective Approach

আপনার আর্টিকেলটি একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে বিচার করুন । যেমন- আপনি যদি কোন প্লট সম্পর্কে লেখেন তাহলে সেই আর্টিকেলটির পাঠক হতে পারে সাধারণ কোন মানুষ অথবা কোন হাউজিং কোম্পানি । অতএব, আপনার লেখাটি এমন হতে হবে যেন তা উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে ।

৩. Interview Approach

আপনার আর্টিকেলটি হতে পারে সাক্ষাতকারমূলক । অর্থাৎ, আপনি এমন কাউকে আপনার আর্টিকেলের বিষয় সম্পর্কে ১০-১৫ টি প্রশ্ন করুন যার সেই সম্পর্কে অভিজ্ঞতা আছে । তার উপর ভিত্তি করে আর্টিকেলটি লিখুন ।

৪. Review Approach

আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব এর উপরে আর্টিকেলটি লিখতে পারেন । প্রোডাক্ট-টির বৈশিষ্ট্য, উপকারিতা ইত্যাদি সম্পর্কে লিখতে পারেন । এছাড়া প্রোডাক্ট–টি সম্পর্কে মতামত ও দিতে পারেন । তবে আপনাকে অবশ্যই ইতিবাচক প্রভাবকেই প্রাধান্য দিতে হবে কেননা আপনি যদি কারও জন্য আর্টিকেলটি লেখেন তবে তারা তাদের প্রোডাক্ট এর ইতিবাচক দিকটিই মূল্যায়ন করবেন । যেমন কাপড়ের কথাই ধরা যাক । যদি কোন বিক্রেতা আগে থেকেই জানে যে কাপড়টির রং কিছুদিন ব্যবহারের পরই ফিকে হয়ে যাবে, তবুও সে এই বিষয়টি ক্রেতার কাছে কিছুতেই প্রকাশ করবে না ।

৫. Features Approach

আপনি কোন প্রোডাক্ট এর বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারেন । বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্টটির প্রকৃতি । আপনি যদি কোন প্রোডাক্ট সম্পর্কে লেখেন তবে তার ইতিবাচক দিকটিই তুলে ধরা উচিত ।

৬. Benefits Approach

কোন একটি প্রোডাক্ট এর সুফল সম্পর্কে লিখতে চাইলে সেটি যত বিস্তারিতভাবে লিখবেন ততই  ভাল । যেমন আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারেন- “এটা আপনার সময় এবং পয়সা বাঁচিয়ে আপনাকে করে তোলে আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী । আপনি এটি যখন খুশি তখন ব্যবহার করতে পারেন ।“ যদিও কথাগুলো অনেক পুরাতন এবং Common, তবুও বোঝানোর জন্য এই উদাহরণটিই মনে পড়ল ।


আর্টিকেল রাইটিং এর এমন অনেক ধরণ আছে । যাচাই করে দেখুন কোনটি অবলম্বন করলে আপনার আর্টিকেলটি সমৃদ্ধ হবে এবং যে কোন একটি অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করুন । আর শুধু তাই নয়, আর্টিকেলের বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণার পরই লেখা শুরু করুন ।

Monday, August 14, 2017

মেসিদের হারানোর পর ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন রোনালদো!

August 14, 2017 0 Comments

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের প্রথম লেগে দ্বিতীয় কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার জন্য পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে জরিমানা করা হয়েছে ৩ হাজার ৮০৫ ইউরো।

আবেদন করেছিলেন পেনাল্টির। রেফারি পেনাল্টি তো দিলেনই না, উল্টো ডাইভ দেওয়ার অপরাধে হলুদ কার্ড দেখান রোনালদোকে। ম্যাচে যেটি ছিল তাঁর দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদে হলো লাল! সিদ্ধান্ত মানতে পারেননি, হতাশায় রেফারির পিঠে ধাক্কা মেরেছিলেন পর্তুগিজ উইঙ্গার।

Loading...
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় রেফারির দিকে সামান্য উগ্র আচরণ করলেও সেটি অপরাধ। এই ধারায় স্পষ্ট করে বলা আছে, সামান্য উগ্রভাবে হলেও রেফারিকে ধরা, ধাক্কা বা ঝাঁকুনি দেওয়া যাবে না। যার শাস্তি ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। শেষ পর্যন্ত রোনালদোর শাস্তি হয়েছে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে, এ নিষেধাজ্ঞা তুলে নিতে ১০ দিনের মধ্য আপিল করতে হবে রোনালদোকে।



কাল ন্যু ক্যাম্পে রোনালদো প্রথম হলুদ কার্ডটা দেখেন জার্সি খুলে গোল উদ্‌যাপনের কারণে। সেটিই পরে বড় হয়ে গেছে তিনি দ্বিতীয় হলুদ কার্ডটাও দেখায়। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে, হয়তো রেফারিই ভুল ছিলেন। ম্যাচ শেষে নিজের প্রতিবেদনে ঘটনাটি উল্লেখ করে রেফারি রিকার্দোস দে বার্গোস বেনগোয়েক্সিয়া লিখেছেন, ‘লাল কার্ড দেখানোর পর সে আমাকে সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে হালকা ধাক্কা মেরেছে।’

লাল কার্ডের শাস্তি হিসেবে এমনিতেই রোনালদো আগামীকাল ফিরতি লেগটা খেলতে পারতেন না। তবে রেফারিকে ধাক্কা মারার শাস্তি হিসেবে তাঁকে আরও চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সব মিলিয়ে তাই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হবে পর্তুগিজ উইঙ্গারকে। রোনালদোর এই নিষেধাজ্ঞা চ্যাম্পিয়নস লিগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Friday, August 11, 2017

ব্যাকলিংক বা লিংক বিল্ডিং ( ব্লগ কমেন্ট সহ)

August 11, 2017 0 Comments
Ziauddin
মার্কেট প্লেস গুলোতে লিংক বিল্ডিং এর অনেক কাজ পাওয়া যায়। অফ পেজ SEO এর ধাপ গুলোর মধ্যে লিংক বিল্ডং বা ব্যাক লিংক খুবই গুরুত্বপূর্ণ।
প্রথমেই আসুন আগে জানি ব্যাকলিঙ্ক কি ?
ব্যাকলিংক এর মানে হলো একটি সাইট থেকে আপনার সাইটের জন্য লিংক পাওয়া।মনে করুন আপনার একটি ওয়েব সাইট আছে এবং সেই সাইটের লিংকটি আপনি অন্য একটি সাইটে রাখলেন।তাহলে আপনি আপনার সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন সেই সাইট থেকে যেখানে আপনি আপনার সাইটের লিংক দিয়েছিলেন।
আপনার সাইট যদি A হয় এবং আপনি যে সাইটে আপনার সাইটের লিংকটি দিবেন সেটি যদি B হয় তাহলে ব্যাকলিং হিসাবে বলতে গেলে আপনি B সাইট থেকে একটি ব্যাকলিংক পেলেন।এভাবে আপনি আপনার সাইটের লিংক যতগুলো সাইটে দিবেন আপনি ততো ব্যাকলিংক পাবেন।আর সার্চ ইন্জিন অপটিমাজেশন এ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরা হয়।
অর্থ্যাৎ, আমরা এক কথায় বলতে পারি যে'অন্য সাইট থেকে আমরা আমাদের নিজেদের সাইটে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলে"
কেন এই ব্যাকলিংক ?
ব্যাকলিংক এর কথা মনে পড়লেই আমার মনে পড়ে আমাদের দেশের বড় বড় নেতাদের কথা,কি অবাক হচ্ছেন আমার কথা শুনে?আমি ব্যাকলিংক এর প্রয়োজনীয়তার কথা বললেই সবাকেই এই নেতাদের সাথে তুলনা করতে বলি।
কিভাবে?
লোকবল সবচেয়ে বড় বল।মনে করুন আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু কাজ করার জন্য কোন লোকেই আপনি পেলেন না তাহলে কি টাকা পয়সার কোন মুল্য আছে? না নেই।সেভাবেই একজন প্রভাবশালী নেতাও কিন্তু একা কোন মূল্য নেই।দেখবেন যে সে সবসময় চায় তার অনেক অনেক সাঙ্গ-পাঙ্গ ( লোকবল থাকুক )। কেননা লোকবল যত বেশি হবে তার ক্ষমতার প্রভাবও ততো বেশি হবে।ফলে সে সব জায়গায় সে তার প্রভাব আরো বেশি করে খাটাতে পারবে।কিংবা যখন সে কোন কাজ করতে যাবে তখন যদি তার পক্ষেই সবাই ভোট বা সম্মতি দেয় তাহলে তার কাজ ও গ্রহনযোগ্যতাও অনেকাংশে বাড়বে।অতএবে সে বনে যাবে একজন পাওয়ার ফুল ম্যান হিসাবে
সার্চ ইন্জিন এর কাছে ব্যাকলিংক ও তেমনি।একটি সাইটের গুরুত্ব ও গ্রহনযোগ্যতা বাড়াতে ব্যাকলিংক বড়ানোর কোন বিকল্পই হয় না।এক একটি ব্যাকলিংক আপনার জন্য ভোট স্বরূপ।এর জন্য সার্চ ইন্জিন সবসময় খুজে বেড়ায় কোন সাইটের ব্যাকলিংক বেশি।কেননা আপনি ও হয়তো কখনো চাইবেন না একজন অযোগ্য প্রার্থীকে একটি গুরুত্বপূর্ণ আসনে বসাতে।এর জন্য সার্চ ইন্জিন ও তাদের প্রথম পেজটির জন্য বেশি গুরুত্ব দেয় ব্যাকলিংককে।
বিভিন্ন ভাবে লিংক বিল্ডিং বা ব্যাক লিংক তৈরি করা যায়।
যেমন: Blog Comment, Forum Posting, Guest Blogging etc.
ডুফলো ব্যাকলিংক কি?
ডুফলো ব্যাকলিংক হচ্ছে একটি সাধারন এইচটিএমএল লিংক। যার মাধ্যমে লিংকটি সরাসরি আপনার সাইটকে রেফার করবে এবং ব্লগ বা পোস্ট এই লিংকটিকে সমর্থন দেবে। ডুফলো ব্যাকলিংক হচ্ছে সবচেয়ে শক্তিশালী লিংক। আপনি কি ধরনের ব্লগের কাজ থেকে ডুফলো ব্যাকলিংক পাচ্ছেন তার উপরে নির্ভর করে আপনি কি ধরনের রেঙ্ক পাবেন।
উদাহরণস্বরূপ, আমি একটি সাধারন এইচটিএমএল সোর্স কোডের লিংকের মাধ্যমে একটি সাইটের ডুফলো ব্যাকলিংক উপস্থাপন করছি।
<a href=”https://google.com” target=”_blank” rel=”dofollow”>Google Website</a>
নো-ফলো ব্যাকলিংক কি?
নো-ফলো ব্যাকলিংক হচ্ছে এমন একধরনের লিংক যার মাধ্যমে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে তার প্রকাশিত ব্যাকলিংক কে ক্রাওল/ ইন্ডেক্স করতে নিষেধ করে ।। তবে এর মাধ্যমে কিছু ভিজিটর পেতে পারেন। বিশ্বের জনপ্রিয় সাইটগুলো নোফলো ব্যাকলিংক ব্যাবহার করে থাকে যেমন ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া ইত্যাদি। নোফলো ব্যাকলিংক এর সাথে rel=”nofollow” কোডটি যুক্ত থাকে যা সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করতে বাঁধা দেয়।
উদাহরণস্বরূপ, আমি একটি সাধারন এইচটিএমএল সোর্স কোডের লিংকের মাধ্যমে একটি সাইটের নোফলো ব্যাকলিংক উপস্থাপন করছি।
<a href=”http://www.google.com/” target=”_blank” rel=”nofollow”>Google Website</a>
আপনি যে পদ্ধতিতেই ব্যাকলিংক করেন না কেন, মেইল এড্রেস লাগবে যখন তখন ......
আনলিমিটেড ইমেইল এড্রেস খুলে নিন যখন তখন
আপনি যেটাই করেন আপনার যখন তখন নিউ মেইল অ্যাড্রেস লাগতে পারে । তাই আমাদের এমন একটা মেইল খোলার সিস্টেম বের করতে হবে, যাতে সহজে মেইল খোলা যায় ।
কই পাই এমন মেইল ?
এই লিঙ্কের (https://mail.yandex.com/) মাধ্যমে সহজে কোন প্রকার মোবাইল ভেরিফিকেশন ছাড়া মেইল খোলা যায় । শুধু একটি সিকিউরিটি কোয়েশ্চন আর এন্সার দিতে হয় ।
নিচে ব্যাক লিংক তৈরির ধাপ গুলো Step by Step আলোচনা করা হলো-
ব্লগ কমেন্টিং কি ?
ব্লগ কমেন্ট হলো কমেন্ট করা যায় এমন কোনো সাইটে গিয়ে কমেন্ট করা।যাঁরা এসইও নিয়ে কাজ করেন, তাঁদের কাছে ব্লগ কমেন্ট হচ্ছে অফ পেজ এসইও-এর একটি অংশ। এটি ব্যাকলিংক তৈরি করার একটি গ্রহণযোগ্য মাধ্যম। আপনি আপনার সাইটের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অন্যান্য মানসম্মত ব্লগের আর্টিকেলে কমেন্টের মাধ্যমে আপনার সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারেন। আপনি ব্লগ কমেন্টের মাধ্যমে খুব সহজেই অন্য একটি সাইটের সঙ্গে কানেকশন তৈরি করতে পারবেন এবং আপনার সাইটের ব্যাকলিংকের সংখ্যা বাড়াতে পারবেন।
কীভাবে একটি ভালো ব্লগ খুঁজে বের করবেন ব্লগ কমেন্টিংয়ের জন্য?
প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, একটি ভালো মানের ব্লগ খুঁজে বের করা। ভালো মানের ব্লগ বলতে :
· সক্রিয় ব্লগ হতে হবে।
· জনপ্রিয় হতে হবে।
· ভালো মানের কিছু লেখক সেখানে থাকতে হবে।
· ব্লগের পেজ র‌্যাংক ভালো হতে হবে।
· যদি ডুফলো হয়, তাহলে অনেক ভালো। তবে উপরোক্ত গুণাবলি থাকলে নোফলো করতে পারেন।
আপনি গুগল থেকে সার্চ করে ব্লগগুলো খুঁজে বের করবেন। এ ক্ষেত্রে আপনি এসব কমান্ড ব্যবহার করতে পারেন সহজে সার্চ করার জন্য।
· site:.com inurl:blog “niche” “leave a comment”
· “Add comment” Your Keywords
· “Post comment” Your Keywords
· “Write comment” Your Keywords
· Your Keywords “leave a comment” / “leave comment”
উপরের সিস্টেম কঠিন মনে হলে নিচের টুল ইউজ করতে পারেন
এখন আপনি আপনার কাঙ্খিত ক্যাটাগরি বা টপিক বা নিস এর সঙ্গে সম্পর্কিত সাইট পেলেন , কিন্তু এগুলো হাই কোয়ালিটি পিএ ডি এ কিনা ? তা জানবেন কিভাবে ? নিচের টুলটি আপানকে এব্যাপারে হেল্প করবে ।
Domain Authority & Page Authority Cheaker-
এটা দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে সাইট কালেক্ট করে কমেন্ট শুরু করে দিন । কিন্তু কমেন্ট করবেন কিভাবে ? নিচের টিপস গুলো মনে রাখুন
ব্লগ কমেন্টিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে :
· আপনি যে ব্লগে কমেন্ট করছেন, এর সঙ্গে আপনার দেওয়া সাইটের লিংকটি কতটা সংগতিপূর্ণ।
· সব সময় চেষ্টা করবেন সবার প্রথমে কমেন্ট করতে।
· এমন যদি হয় কেউ কোনো পোস্টে কোনো প্রশ্ন করেছে, তাহলে আপনি এর সঙ্গে দরকারি কোনো তথ্য যোগ করতে চাইলে তা কমেন্টের মাধ্যমে করতে পারেন।
· চেষ্টা করবেন কমেন্টটিকে অর্থবহ করার জন্য। এর জন্য অন্তত চার-পাঁচ লাইনের একটি কমেন্ট লিখুন।
· কমেন্টে আপনি যে ই-মেইল দিচ্ছেন, তার যেন প্রোফাইল ইমেজ দেওয়া থাকে।
· আপনি কমেন্ট করার সময় আপনার নামেই দেওয়া ভালো, নিজের ব্র্যান্ড প্রমোশন করার জন্য। যদিও অনেকে এটি পছন্দ করেন না। কারণ এটিকে অনেক সময় স্প্যামিং হিসেবে গণ্য করা হয়। আবার যদি আপনার কমেন্টটি নাম ছাড়া হয়ে থাকে, তবে এর বিষয়বস্তু বা লেখা ইনফরমেটিভ হয়, তাহলে আপনার কমেন্টটি অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে।
· আপনার কমেন্টটি যদি এমন হয় ‘Thank you!’ অথবা ‘Really nice post’ জাতীয়, তাহলে এমন কমেন্ট থেকে কিছুই লাভ হবে না।
ব্যাকলিংক ইনডেক্স চেকারঃ
আপনার করা ব্যাকলিঙ্ক টি সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়েছে কিনা তা জানতে এই টুলটি কাজে লাগতে পারে ।
মার্কেটপ্লেসে কি এমন কাজ আছে ?
আছে । প্রমান চান ?
https://goo.gl/9aYpa7 এই লিঙ্কে ক্লিক দেন ।
অথবা https://goo.gl/5dF5yJ
এ বিষয়ে প্রয়োজনীয় ধারনা পেতে নিচের ভিডিও গুলো দেখুন-
এবার ব্যাক লিংক তৈরি করার পর লিংকটি যথাস্থানে সংরক্ষন করে রাখুন বায়ারকে দেওয়ার জন্য। এক্ষেত্রে এক্সেল শিট বেশি কার্যকরী ।
2.Profile Backlink ( Very Easy Method - এটা খুব সহজ, যারা ইংলিশে দুর্বল তারা করতে পারেন )
আমরা যারা ফ্রিল্যান্সিং এ লিংক বিল্ডিং এর কাজ করতে চাই, তাদের জন্য প্রোফাইল ব্যাকলিংক একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে, কোন নির্দ্দিষ্ট সাইটে রেজিষ্ট্রেশন করে নিজস্ব প্রোফাইল সেটিংস এ গিয়ে ওয়েব সাইটের URL দেওয়া। একটি হাই PR সাইটে ইনস্ট্যান্ট ব্যাকলিংক পাওয়ার এটি একটি সহজ পদ্ধতি।
ধরুন, আপনি ফ্রিল্যান্সিং সাইটে কোন কাজ পেলেন ১০০ ব্যাকলিংক তৈরি করতে হবে হাই PR সাইটে। বায়ার ব্যাকলিংক তৈরির জন্য নির্দ্দিষ্ট কোন পদ্ধতির কথা উল্লেখ করলেন না, যেমনঃ ব্লগে কমেন্টস, ফোরামে পোষ্টিং ইত্যাদি। আপনি প্রোফাইল ব্যাকলিংক তৈরির মাধ্যমে বায়ারের এ কাজটি খুব কম সময়ে করতে সক্ষম হবেন। নিচে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করা যায় এমন ১০০টি সাইটের লিষ্ট প্রদত্ত হল। মনে রাখতে হবে, এক এক সাইটে ব্যাকলিংক তৈরির পদ্ধতি এক এক রকম। কোন সাইটে হয়তো সরাসরি সাইটের লিংক দেওয়ার ফিল্ড পাবেন, কোনটাতে Add Link বাটন থাকবে, কোনটাতে About Me ফিল্ডে সাইটের URL দিতে হবে। মোটকথা, আপনার সাইটের একটি URL দেওয়ার সুযোগ থাকলেই হল।
নিচে প্র্যাকলিক্যালি একটি সাইটে প্রোফাইল ব্যাকলিংক তৈরির পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হল।
1. প্রথমেই http://community.elgg.org/account/r... এ সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।2. লগ ইন করে নিচের ছবি মত আইকনে ক্লিক করুন।
3. Click Edit Profile
4. নিচের ছবির মত ওয়েব সাইট ফিল্ডে আপনার সাইটের URL দিন।
তৈরি হয়ে গেল আপনার ব্যাকলিংক।
নিচের ভিডিও টি দেখলে ব্যাপারটি পানির মত মাথায় ঢুকে যাবে -
প্রোফাইল ব্যাক লিংক করার জন্য জন্য তো ভাল মানের PA &DA সাইট লাগবে । এখান থেকে ডাউনলড করে নিন ।
আর আমি নিজেও কিছু সাইট বের করেছি । তবে এগুলোর PA &DA আপানকে ই বের করতে হবে । এত আরাম ভাল নয় ! এই টুলটি ইউজ করতে পারেন । https://moz.com/researchtools/ose/
1.http://www.blogger.comhttp://community.elgg.org 2.http://community.active.com/index.jspa 3.http://www.comedycentral.com/ http://www.jamieoliver.com/ http://activerain.comhttp://answerbag.com http://www.viddler.com/ http://fontstruct.fontshop.com/ http://www.stickam.com/ http://www.quarterlife.com/ http://www.dontstayin.com/ http://virb.com/ http://jazz.net http://www.eclipse.org http://forum.audacityteam.org http://www.joomlatune.com http://forums.accuweather.com http://www.ilient.com http://www.2checkout.com http://30boxes.com http://www.gusto.com/ http://schoolofeverything.com/ http://www.crowdspring.com/ http://www.yuku.com/ http://www.startupnation.com http://democracyforamerica.com http://newstrust.net http://www.wrensoft.com http://www.virtualsheetmusic.com http://forum.suprbay.org http://boards.trutv.com http://www.axigen.com http://comicpress.org http://mgl.scripps.edu http://www.galaxyzooforum.org http://www.cyberethiopia.com/home http://www.sosmath.com http://line6.com http://coffeegeek.com http://naruto.viz.com http://www.dailystrength.org http://community.active.com/index.jspa http://www.asthmacommunitynetwork.org http://digitarald.dehttp://boagworld.com http://forum.webfaction.com http://www.insomniacgames.com http://www.wahm.com http://www.divinecaroline.com/ http://www.thepoint.com/ http://www.soundclick.com/ http://www.redbubble.com/ http://www.dezinedepot.com http://www.protectthehuman.com/ http://retroland.com/ http://www.vidilife.com/ http://socialight.com/ http://vi.sualize.us/ http://nobosh.com/ http://www.listal.com/ http://www.linkinn.com/ http://www.revish.com/ http://community.guinnessworldrecords.com/ http://nerdfighters.ning.com/ http://www.shoutlife.com/ http://www.widgiland.com http://ikarma.com/ http://www.podclass.com http://www.bloggersunite.org/ http://www.cutcaster.com/ http://www.onemillionstories.org/ http://www.anti-malware-test.com/ http://rachaelrayshow.com/incrediblepeople/ http://www.onsugar.com/ http://open.salon.com/ http://eventful.com/ http://www.celsias.com/ http://www.ziggs.com/ http://www.burntmarshmallows.com/ http://diabetestalkfest.ning.com/ http://teapartypatriots.ning.com/ http://www.tripit.com/ http://www.contextualpsychology.org/ http://cherrypeel.com/#p=/home http://abovethelaw.com http://www.museumofhoaxes.com http://www.letsgo.com http://www.pamshouseblend.com http://bleacherreport.com/ http://www.codeproject.com/ http://www.javaworld.com/community
গুগলে সার্চ দিলেও অনেক পাবেন ।
৩.Forum Posting:-
Step 1: ফোরাম পোষ্টিং হলো বিভিন্ন ফোরাম সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করা এবং সেখানে আপনার সাইটের লিংকটি শেয়ার করা। এটিই হবে আপনার সাইটের জন্য ব্যাক লিংক। এ বিষয়ে প্রয়োজনীয় ধারনা পেতে নিচের ভিডিওটি দেখুন-
Step 2: ফোরাম পোষ্টিং এর জন্য প্রয়োজনীয় সাইট পেতে নিচের লিংক এ প্রবেশ করুন এবং আপনার টপিকস্ রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করুন।
3. এছাড়াও এখানে কিছু High Quality ফোরাম সাইট দেওয়া আছে-http://www.mediafire.com/file/z87e41d8oco4tvb/40-DA-Profile-Backlinks.xlsx
Step 3: যথাযথ তথ্য দিয়ে ব্যাকলিংক তৈরি করুন এবং লিংকটি যথাস্থানে সংরক্ষন করে রাখুন বায়ারকে দেওয়ার জন্য।
3. Guest blogging:-
Step 1: গেস্ট ব্লগিং সম্পর্কে বিস্তারিত ধারনা পেতে পোষ্টটি পরুন - http://genesisblogs.com/tutorial-2/17371
এ বিষয়ে প্রয়োজনীয় ধারনা পেতে নিচের ভিডিওটি দেখুন-https://www.youtube.com/watch?v=G-b60O-SFdo
Step 2: প্রয়োজনীয় ধারনা পেয়ে গেলে এবার কাজ শুরু করে দিন।
1. Guest Blog Site List - http://www.freelinks.com/
2. সেরা কিছু গেস্ট ব্লগিং সাইটের লিস্টের লিংক - http://linksearching.com/40-best-ap...
Step 3: ব্যাক লিংক তৈরি করার পর লিংকটি যথাস্থানে সংরক্ষন করে রাখুন বায়ারকে দেওয়ার জন্য।
# তবে অবশ্যই ব্যাক লিংক তৈরি করার আগে বায়ার এর কাছ থেকে ব্যাক লিংক এর জন্য প্রয়োজনীয় তথ্যগুলো ( URL, KEY WORDS, EMAIL, DESCRIPTION) ইত্যাদি নিয়ে নিবেন।
# ব্যাক লিংক এর জন্য কিছু প্রয়োজনীয় Tools:
Domain Authority & Page Authority Cheaker-
Web Side Rank Chaker-
High Profile Ranking-
Auto Backlink for EDU,GOV-
Backlink Maker -
Other Tools For Backlinks-
Get 31 Free Do Follow Backlinks PR 8 ,DA 75+ in Less than 10 Min 2017
How To Create Backlinks | My Best Methods [Hindi]
এখন পর্যন্ত আমরা যতগুলো বায়ার মেসেজ পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে লিঙ্ক বিল্ডিং এর কাজের উপর । আমরা অনেকেই কাজটি মোটামুটি জানি । কিন্তু আরও ভাল ভাবে এই কাজটি শেখার জন্য এখন থেকে বিভিন্ন আর্টিকেল এর লিঙ্ক শেয়ার করবো । এগুলো মনোযোগ দিয়ে পড়ে নোট করে নিবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন । না করলে পস্তাবেন !

Search This Blog

Powered by Blogger.