Follow Us @soratemplates

Saturday, May 27, 2017

নবাব শাকিব খানের বাজিমাৎ

May 27, 2017 0 Comments
কলকাতার এসকে মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২ মিনিট ৩০ সেকেন্ডের ‘নবাব’ সিনেমার ট্রেইলারটি। সংলাপ ও অ্যাকশনে বাজিমাৎ করা এই ট্রেইলার প্রকাশের পরে আবারো ভক্ত, নিন্দুক ও সমালোচকদের আলোচনায় উঠে এসেছেন শাকিব খান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ট্রেইলারটি ৯৭ হাজার ২৩৭ বার দেখা হয়েছে।
প্রকাশিত ট্রেইলারে শাকিব খানের অ্যাকশন ও রোমান্সের এক ঝলকেই বোঝা গেছে পুরোদস্তুর মসলাদার বাণিজ্যিক সিনেমা উপহার দিতে যাচ্ছেন ঢালিউডের এই সুপারস্টার। সিনেমায় শাকিবের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন টালিসুন্দরী শুভশ্রী গাঙ্গুলী।
হাইভোল্টেজ ধামাকার ‘নবাব’ সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা জয়দেব মুখার্জি। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, আগামী রোজার ঈদেই বাংলাদেশে এবং জুলাইয়ে ভারতে মুক্তি পাবে ‘নবাব’।
‘নবাব’ সিনেমায় শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ শাকিব অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘শিকারি’ সিনেমার মাধ্যমে প্রথমবার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করে শাকিব খান সকল শ্রেণির দর্শকের হৃদয় জয় করেছিলো।

Search This Blog

Powered by Blogger.